1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সীমান্ত ব্যাংকের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিতঃ ৫% লভ্যাংশ অনুমোদন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

সীমান্ত ব্যাংক পিএলসি’র ৯ম বার্ষিক সাধারণ সভা ১৫ জুলাই ২০২৫ ইং তারিখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদরদপ্তরে শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল। উক্ত সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৫% স্টক লভ্যাংশ অনুমোদিত হয়। সভায় ব্যাংকের পরিচালকবৃন্দের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন অনুমোদিত হয়। উক্ত সভায় নিরীক্ষক নিয়োগ এবং পরিচালকবৃন্দের নির্বাচন সম্পন্ন হয়।

সভাপতির স্বাগত বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ব্যাংকের উল্লেখযোগ্য কিছু আর্থিক নির্দেশক স্টেকহোল্ডারদের উদ্দেশে তুলে ধরেন। তিনি ব্যাংকের আর্থিক মূলভিত্তি (Financial Fundamentals) আরো মজবুত করার উপর গুরুত্বারোপ করেন। আগামীদিনে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে সীমান্ত ব্যাংক আরো বেশি ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ব্যাংকের সেবার উৎকর্ষতার মাধ্যমে গ্রাহকের আস্থা ও বিশ্বাস অর্জন করে আগামীদিনে ব্যাংকিং সেক্টরের প্রতিকূলতা ও প্রতিযোগিতা মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য তিনি দিকনির্দেশনা প্রদান করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ২০১৬ সালে ৪০০ কোটি টাকা মূলধন নিয়ে ব্যাংকের যাত্রা শুরু করে আজকে শেয়ারহোল্ডার্স ইকুইটি উন্নীত হয়েছে ৫৭৭ কোটি টাকায়। তিনি বলেন, ব্যাংক ২০২৪ সালে উল্লেখযোগ্য পরিমাণ প্রবৃদ্ধি অর্জন করেছে। তিনি উপস্থিত স্টেকহোল্ডারদের আশ্বস্ত করেন, সীমান্ত ব্যাংক তার লক্ষ্যে অবিচল থাকবে। তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদ, শেয়ারহোল্ডারবৃন্দ, গ্রাহক, বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ ব্যাংকসহ সকল নিয়ন্ত্রক সংস্থার কাছে তাদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের শেয়ারহোল্ডার, পরিচালক, বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য স্টেকহোল্ডারবৃন্দ। সভা সঞ্চালনা করেন ব্যাংকের কোম্পানি সচিব হোছাইন সুমন এফসিএস।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর