1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

লোহাগড়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা ও বিএনপি’র শীষ নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও কটুক্তির প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

বুধবার (১৬ জুলাই) বিকালে লোহাগড়া উপজেলা ,পৌর বিএনপি ও শ্রমিক দলের আয়োজনে শহরের সি এন্ড বি চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান ফটকে যেয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান ফটকে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে ও লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরীফের সঞ্চালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.মনিরুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ফসিয়ার রহমান, লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এ সাইফুল্লাহ মামুনসহ প্রমুখ। এছাড়াও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংঅসংখ্য নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, ‘বিএনপি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য ও ষড়যন্ত্রের দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে। ষড়যন্ত্র করে বিএনপিকে দমানো যাবে না। দলের স্বার্থে সকলকে এক হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দলের ভেতর অনুপ্রবেশকারীদের সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর