1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বাউবিতে “জুলাই শহীদ দিবস” যথাযোগ্য মর্যাদায় পালিত

শামসুল হক ভূইয়া, গাজীপুর :
  • প্রকাশে সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৯৬ বার পঠিত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) বুধবার  “জুলাই শহীদ দিবস” উপলক্ষে নানা আয়োজনে দিনটি পালন করা হয়েছে। বাঙালির গণতান্ত্রিক ইতিহাসে স্মরণীয় এই দিনটি উদযাপিত হয়েছে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে।
দিবসের সূচনা হয় ভোরে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে। এরপর দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১১টায় শহীদ আবু সাঈদের সমাধিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম-এর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন রংপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মোঃ ফজলে নিজামী। তার সঙ্গে ছিলেন রংপুর আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা।
আয়োজনের মূল আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে মঞ্চস্থ ঐতিহাসিক নাটক “সক্রেটিসের জবানবন্দি”। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের রাজনৈতিক ইতিহাসে এক সাহসী ও যুগান্তকারী অধ্যায়। এই দিনে যারা শহীদ হয়েছেন, তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা পেয়েছি গণতান্ত্রিক চেতনার ভিত্তি। তাদের পথ ধরেই এসেছে মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচারের অনুশীলন।” তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় হবে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ চর্চার কেন্দ্র। শিক্ষার্থীদের উচিত সেই ইতিহাস জানা ও তা থেকে শিক্ষা গ্রহণ করা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস এবং ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম।
নাটকটি মঞ্চস্থ করে ‘দৃশ্যপট’ নাট্যগোষ্ঠী এবং পরিচালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা, মুদ্রণ ও বিতরণ বিভাগের পরিচালক মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা, যারা পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
এছাড়া দিবসটি উপলক্ষে গাজীপুর ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদসহ বাউবির সারাদেশব্যাপী আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় শোক ও শহীদ স্মরণ দিবসের এই আয়োজনে বাউবি পরিবারের সক্রিয় অংশগ্রহণ ছিল জাতির প্রতি তাদের দায়বদ্ধতার প্রতীক এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর