1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বাংলাদেশের প্রশংসায় শ্রীলঙ্কার অধিনায়ক

স্পোর্টস ডেস্কঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। এবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগারদের সাথে কোনো লড়াই না করেই হারল লঙ্কানরা। ৮৩ রানের বড় ব্যবধানে হারের পর অবশ্য বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসা করতে ভুলেননি শ্রীলঙ্কার অধিনায় চারিথ আসালাঙ্কা

ম্যাচ শেষে লিটন-শামীমদের প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন লঙ্কান অধিনায়ক আসালাঙ্কা। সংবাদ সম্মেলনে আসালাঙ্কা বলেন, গ্রেট ইনিংস খেলেছে শামীম। লিটন দাস দারুণ খেলেছে। তবে শেষ দিকে শামীম অসাধারণ একটি ইনিংস খেলেছে (জেম অব ইনিংস)।

এ ছাড়া লিটনের ৭৬ রান করার পথে বারবার ক্যাচ মিস করা প্রসঙ্গে আসালাঙ্কা বলেন, ‘হ্যাঁ অবশ্যই (লিটনের ক্যাচ মিসে ম্যাচ হাতছাড়া হয়েছে)। এরকম ব্যাপার হতেই পারে। প্রথম ম্যাচে আমরা অনেক ভালো ফিল্ডিং করেছি। এই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে কিছু চান্স মিস করেছি। পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াতে চাই।

লঙ্কান অধিনায়ক আসালঙ্কা পরে জানালেন কোথায় হেরেছে দল, ‘আমরা হেরেছি খারাপ ব্যাটিং ও বাংলাদেশের দারুণ ফিল্ডিংয়ের কারণে। আমি আগেও বলেছি, খারাপ ব্যাটিংয়ের কারণেই আমরা ম্যাচটা হারিয়েছি, গুরুত্বপূর্ণ কিছু উইকেট পড়ে গেছে। এমন (মেন্ডিসের রানআউট) ঘটনা ক্রিকেটে হতেই পারে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর