1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে, মমেক শিক্ষার্থীদের বিক্ষোভ

মনিরুজ্জামান, ময়মনসিংহ :
  • প্রকাশে সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৫০ বার পঠিত

রাজধানীর মিটফোর্ডে যুবদল নেতা কর্তৃক পাথর আঘাতে আলোচিত ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

শনিবার (১২ জুলাই) দুপুর ১২ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একাডেমিক ভবন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে একাডেমিক ক্যাম্পাস ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে মিছিল শেষ করে।

এতে শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে বর্বরোচিত এই হত্যার তীব্র নিন্দা জানায়। পাশাপশি চলমান চাঁদাবাজী ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

সমাবেশে ছাত্র ছাত্রীদের পক্ষে কথা বলেন, জুলাই গণআন্দোলন ‘২৪ এর ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় সমন্বয়ক শফিউল ইসলাম রাহাত সহ ছাত্র প্রতিনিধিরা। তারা হুশিয়ার জানিয়ে বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ যেভাবে লাশের ওপর নাচ করেছিল, এবার বিএনপির অঙ্গসংগঠন যুবদল সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি করেছে। দেশব্যাপী সকল হত্যার দ্রুত বিচারের দাবি জানান তারা।

দেশে যাতে আর কোনো স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর