1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আখাউড়ায় ছিনতাইকালে ছুরিসহ যুবক গ্রেপ্তার

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৫০ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছিনতাইকালে রাকিবুল ইসলাম রাকিব-(২০) নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।
শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে একটি ছুরি ও ছিনতাইকরা নগদ তিনশ টাকাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া রাকিবুল ইসলাম রাকিব জেলার নবীনগর উপজেলার বড়াইল গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন শান্তিনগরের নাজমুল মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।
এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, মসজিদপাড়া এলাকায় রেলক্রসিংয়ে উপর দাঁড়িয়ে ছিনতাইকালে রাকিবুলকে গ্রেপ্তার করা হয়। সে একজন চিহ্নিত ছিনতাইকারি। ঘটনার সময় তার সহযোগিরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর