1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

প্রতি জেলায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠনের নির্দেশ পুলিশের

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

সাইবার পেট্রোলিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জেলা পর্যায়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠনে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ রোববার (২৪ মার্চ) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক (ফেব্রুয়ারি/২০২৪) অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত এ সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ অংশগ্রহণ করেন।

পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (অপারেশনস-অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন, ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব কুমার ভদ্র ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় মামলার সাজা পরোয়ানা নিষ্পত্তির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব প্রদানের নির্দেশ দেওয়া হয়। এছাড়া, আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম ত্বরান্বিত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও নির্দেশনা প্রদান করা হয়।

সভায় অতিরিক্ত আইজিপি বলেন, এলাকাভিত্তিক কিশোর অপরাধীদের চিহ্নিত করে কিশোর অপরাধ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি দেশের কোথাও কিশোররা যেন কিশোর গ্যাংয়ের নামে সংঘটিত হয়ে অপরাধে জড়িয়ে পড়তে না পারে, সেজন্য সতর্ক থাকতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশনা দেন।

সভায় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে বাজার মনিটরিং এবং খাদ্য মজুত নিয়ন্ত্রণে সব ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণে গুরুত্বারোপ করা হয়।

এছাড়া, সভায় গত ফেব্রুয়ারি মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, মামলা তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর