1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ঢাকায় বৃহত্তর ময়মনসিংহ কর আইনজীবী সমিতির নতুন কমিটি গঠিত সভাপতি কামরুল সম্পাদক জুয়েল

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৫৪৬ বার পঠিত
ঢাকায় বৃহত্তর ময়মনসিংহ কর আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ঢাকার সেগুনবাগিচাস্থ বাগিচা রেস্টুরেন্টে সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 
সভায় বিটিএল এর মহাসচিব ও ঢাকা ট্যাক্সেস বারের সাবেক সভাপতি এবং সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ মাজুম আলী খান সভাপতিত্ব করেন। সভা শেষে কামরুল হাসান মিল্টনকে সভাপতি, সৈয়দ ইউসুফ গোলাম মাবুদ জুয়েলকে সাধারণ সম্পাদক ও মোঃ ফিরোজ আলমকে কোষধ্যক্ষ করে ৬১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহি কমিটি ঘোষণা করা হয়।
সমিতির সদস্য সচিব আলী আহমেদ ফরহাদ এর সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় অন্যান্যের মধ্যে সাবেক উপকর কমিশনার মোঃ জহিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান চিনি ও খাদ্য কর্পোরেশন ও আইসিএমএ এর সাবেক চেয়ারম্যান এ.কে.এম দেলোয়ার হোসেন এফসিএমএ, ঢাকা ট্যাক্সেস বারের সভাপতি এবং উক্ত সমিতির সাবেক সভাপতি এ এইচ এম মাহবুব সালেকিন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বিশিষ্ট আইনজীবিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বিটিএল এর মহাসচিব, ঢাকা ট্যাক্সেস বারের সাবেক সভাপতি এবং সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ মাজুম আলী খান অন্যান্য নির্বাচন কমিশনার এ এইচ এম মাহবুব সালেকিন, নির্বাচন কমিশনার মোঃ বদিউজ্জমান, সমিতির সাবেক সভাপতি আব্দুস সাত্তার এবং সদস্য সচিব ও উক্ত সমিতির সাবেক সভাপতি আলী আহমদ ফরহাদের সঙ্গে আলোচনা করে ২০২৫-২০২৬ মেয়াদের জন্য নতুন কমিটি ঘোষণা করেন।
এতে কামরুল হাসান মিল্টন সভাপতি, সৈয়দ ইউসুফ গোলাম মাবুদ জুয়েল সাধারণ সম্পাদক এবং মোঃ ফিরোজ আলমকে কোষধ্যক্ষ করে ৬১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহি কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কর্মকর্তাবৃন্দ সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর