1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ইসলামিক ফাউন্ডেশনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী

মোঃ ওমর ফারুকঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৬২ বার পঠিত

সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ইসলামিক ফাউন্ডেশনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয় মিলনায়তনে আজ দুপুর ২ টায় ‘ইসলামের প্রচার প্রসারে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহাঃ বশিরুল আলম।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব (অঃ দাঃ) আবু সাঈদ। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ নজিবুর রহমান ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক এ এস এম শফিউল আলম তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন পরিচালক মোঃ হাবেজ আহমেদ।

অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার, মোঃ আনিছুর রহমান সরকার, মোঃ আবদুল্লাহ আল মাসুদ এবং সিনিয়র ক্যাটালগার মোঃ আবদুল মবিন মিয়া বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের পরিচালক, উপ-পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মোঃ হারুনুর রশীদ। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের প্রয়াত কর্মকর্তা-কর্মচারিদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। অন্যদিকে আজ সকাল ৯.০০ টায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের নেতৃত্বে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে (ধানমন্ডি ৩২ নম্বর ) পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া আজ ইসলামিক ফাউন্ডেশনের প্রতিটি জেলা ও বিভাগীয় কার্যালয়, উদ্বোধনকৃত ৩০০ টি মডেল মসজিদ, চট্টগ্রামের আন্দরকিল্লা শাহে জামে মসজিদ,জমিয়তুল ফালাহ জামে মসজিদ ও রাজশাহীর হেতেম খাঁ মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর