1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

যে দশ ক্ষতি হয় গুনাহের কারণে

মোঃ ওমর ফারুকঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৪২২ বার পঠিত

তাই নিজেকে গুনাহ থেকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এরপরও যদি কোনো গুনাহ হয়ে যায়, সঙ্গে তওবা করা জরুরি।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা প্রকাশ্য ও গোপন সকল গুনাহ ছেড়ে দাও। যারা গুনাহ করে, শিগগিরই তাদেরকে তাদের কৃত গুনাহের কারণে শাস্তি দেওয়া হবে। (সূরা আনআম, আয়াত : ১২০)

মহানবী (সা.) বলেছেন, গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে তুমি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী হয়ে উঠবে। (তিরমিজি, হাদিস : ২৩০৫)

হাসান বসরী রহ. বলেন : আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার চেয়ে উত্তম কোনো ইবাদত নেই।

গোনাহের মারাত্মক দশটি ক্ষতি তুলে ধরা হলো—

১. আল্লাহ ইবাদত থেকে বঞ্চিত- গুনাহ করলে নেক আমলের তাওফিক কেড়ে নেওয়া হয়। আজান শুনেও মসজিদে না যাওয়া, ইবাদতের আগ্রহ না থাকা-এসব গুনাহের পরিণতি।

২.ইলম (ধর্মীয় জ্ঞান) থেকে বঞ্চিত- ইলম হলো আল্লাহর নূর। গুনাহ সেই আলোকে নিভিয়ে দেয়। ইমাম শাফেয়ী রহ. বলেন, ইলম আল্লাহর নূর এবং এই নূর পাপীদের অন্তরে দেয়া হয় না।

৩. রিজিক হ্রাস- মহানবী (সা.)  বলেন, নিশ্চয়ই গুনাহের কারণে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়। (ইবনু মাজাহ, হাদিস : ৯০)

৪️. বরকতের অবসান- গুনাহের কারণে বরকত নষ্ট হয়ে যায়। ছোট কাজেও বড় সমস্যা দেখা দেয়, প্রচেষ্টা সফল হয় না-এসবই গুনাহের প্রভাব।

৫. প্রিয়জনের অবহেলা- গুনাহের ফলে পরিবার-সন্তান, বন্ধু সবাই দূরে সরে যায়। ভালোবাসা কমে যায়।

৬️. মুমিনদের ঘৃণা- আল্লাহ তায়ালা গোনাহগারের প্রতি মুমিনদের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দেন।

৭️. চেহারা ও শরীরের পরিবর্তন- গুনাহের কারণে চেহারায় অন্ধকার, দেহে দুর্বলতা, অন্তরে অশান্তি নেমে আসে।

৮. গুনাহ ছাড়া কঠিন হয়ে পড়ে- একটি গুনাহ আরেকটি গুনাহের জন্ম দেয়। বারবার গুনাহ অন্তরকে শক্ত করে ফেলে। তখন গুনাহ ছেড়ে সুস্থ জীবনে ফেরা কঠিন হয়ে পড়ে।

৯. অন্তরের অন্ধকার- প্রতিটি গুনাহ অন্তরে একটি করে কালো দাগ সৃষ্টি করে। একপর্যায়ে পুরো অন্তরই অন্ধকার হয়ে যায়।

মহানবী (সা.) বলেছেন, কোনো মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। সাথে সাথে যদি তওবা করে ফেলে তাহলে সেই দাগ মিটে যায়। কিন্তু যদি তাওবা করার আগেই আরেকটি গুনাহ করে তাহলে আরও একটি দাগ পড়ে যায়। এভাবে দাগ পড়তে পড়তে অন্তরটা কালো কুচকুচে হয়ে যায়। (তিরমিজি, হাদিস : ৩৩৩৪)

১০. তওবার সুযোগ কমে যায়- অনবরত গুনাহ অন্তরকে এমনভাবে শক্ত করে তোলে যে, মৃত্যুর সময়ও তওবার সুযোগ হয় না।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর