1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় স্বামী-স্ত্রীর ১০ বছরের কারাদন্ড

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় স্বামী-স্ত্রীকে ১০ বছরের কারাদন্ড প্রদান করেছে আদালত। পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। 
বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল ইসলাম এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নোয়াপাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে আবদুল মন্নাফ ওরফে মন্নাফ-(৪২) ও তার স্ত্রী রোকসানা বেগম-(৩২)।
আদালতের নথি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালের ৩ মে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরে অভিযান চালায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। অভিযানে আবদুল মন্নাফ ওরফে মন্নাফ ও মন্নাফের স্ত্রী রোকসানা বেগমকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা করে র‌্যাব।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার এস.আই সাইফুল ইসলাম তাদের দুই জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে বিচার কাজ শেষ করে বুধবার রায় প্রদান করেন। রায়ে ১৯৯০ সালের মাদক দ্রব্য আইনের ১৯ (১) এর ৯ (খ) /২৫ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় মন্নাফ ও তার স্ত্রী রোকসানাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড  ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক হাবিবুল্লাহ সরকার রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রায়ের সময় আসামী দুইজন এজলাসে উপস্থিত ছিলেন। তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর