1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ময়মনসিংহের সড়কে থামছেই না মৃত্যু, ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

মনিরুজ্জামান, ময়মনসিংহ প্রতিনিধি :
  • প্রকাশে সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২২৩ বার পঠিত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক- অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ীসহ ২জন নিহত। সোমবার দুপুরে পাগলা থানাধীন এশিয়ান হাইওয়ে সড়কের পাঁচবাগ ইউনিয়নের চৌকা মোড়ে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ।

এ সময় আরও ২ জন অটোরিকশার যাত্রী গুরুতর আহত হয়েছেন । পাগলা থানার ওসি ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- উপজেলার টাংগাব ইউনিয়নের বামনখালি গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে বামনখালী বটতলা বাজারের ইকবাল স্টোরের স্বত্বাধিকারী মোঃ ইকবাল হোসাইন (৫০) এবং দিঘীরপাড় গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে অটোরিকশা চালক ওয়াসিম মিয়া (২০।

পুলিশ ও স্থানীয়রা জানায় ,কয়েকজন যাত্রীসহ অটোরিকশাটি বটতলা বাজার থেকে হোসেনপুর বাজার যাওয়ার সময় এশিয়ান হাইওয়ে সড়কের পাঁচবাগ চৌকা বাজার মোড় নামক স্থানে বিপরিত দিক থেকে আসা দ্রুতগামী মাছ বাহি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ইকবাল হোসেন নামের অটোরিকশা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং অটোরিকশার চালক ওয়াসিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তানভীর হোসেন জানান, ওয়াসিম নামের একজনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি এবং নাজমুল ও আবুসাইদ নামে আরও দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, পাঁচবাগ চৌকা এলাকায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাক জ্বব্দ করা হয়েছে। ট্রাক চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর