1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাউথইস্ট ব্যাংক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড ক্রেডিট ও প্রিপেইড কার্ড উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১০৩ বার পঠিত

বুধবার, ২ জুলাই খুলনা বিশ্ববিদ্যালয় ও সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মীদের জন্য আর্থিক ও জীবনধারাভিত্তিক সেবা সহজতর করার একটি যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর পক্ষে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস মোঃ আব্দুছ সবুর খান এই চুক্তিতে স্বাক্ষর করেন।
বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এই স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, এই সমঝোতা স্মারক দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি আশা প্রকাশ করেন যে, এই অংশীদারিত্বের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য প্রযুক্তিনির্ভর আর্থিক অন্তর্ভুক্তি ও আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।

অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস. এম. মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীর, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিকুর রহমান এবং অর্থ ও হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আবু সালেহ মোঃ পারভেজ।

অন্যদিকে সাউথইস্ট ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন প্রধান বিলকিস জাহান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খুলনা শাখার প্রধান মুহাম্মদ মুনিরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট ও স্যার ইকবাল রোড শাখার প্রধান মোঃ আব্দুল হাই, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুর রহমান ভূঁইয়া এবং খুলনা কার্ড সেন্টারের ইনচার্জ মোঃ সাব্বির খানসহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

চুক্তির শর্ত অনুযায়ী, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ও কর্মচারীদের জন্য সাউথইস্ট ব্যাংক কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড এবং শিক্ষার্থীদের জন্য কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড চালু করবে। শিক্ষক ও কর্মচারীরা আজীবন ফ্রি ক্রেডিট কার্ড সুবিধা পাবেন, যেখানে উপযুক্ত ক্রেডিট লিমিট নির্ধারণ থাকবে। অপরদিকে, শিক্ষার্থীদের প্রিপেইড কার্ডে সহজ ব্যবহারের সুবিধা এবং অনলাইন লেনদেনের সুবিধা থাকবে, যার মাধ্যমে তারা বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি পরিশোধসহ দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন পেমেন্ট করতে পারবে। প্রতিটি কার্ডে খুলনা বিশ্ববিদ্যালয়ের লোগো যুক্ত থাকবে, যা ব্র্যান্ডিংয়ের অংশ হিসেবে ব্যবহার করা হবে।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর