
নওগাঁর মান্দায় ইকরা সুন্নাহ ফাউন্ডেশন ও পাঠাগার এর পক্ষ থেকে ইউএনওকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে প্রথমে তিনি ইকরা সুন্নাহ ফাউন্ডেশন এবং পাঠাগার ফাউন্ডেশনে পরিদর্শন করেন ।
পরিদর্শন শেষে উপজেলার বিষ্ণপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় জাতীয় দৈনিক নয়া দিগন্ত মাল্টিমিডিয়ার সাংবাদিক শাফিউল ইসলাম রকি’র সঞ্চালনায় ও চককামদেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ আলম মিয়া।
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান এস.এম গোলাম আজম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লিয়াকত আলী সরদার,ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের উপদেষ্টা আজিবর রহমান মৃধা,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,বিষ্ণুপুর ইউপি জামায়াতের আমীর সামছুদ্দীন মন্ডল,তেঁতুলিয়া ধনী বিবি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়নাল হক প্রমূখ।
ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের সামাজিক ধর্মীয় ও ফ্রী বই পড়ার সুযোগ করে দিয়েছে এতে যুবকদের মাঝে ধর্মিয় শিক্ষা আলো ছড়িয়ে পড়ছে ভবিষ্যতে যুবসমাজ মাদকাসক্ত ও মোবাইল নিশা থেকে থেকে বেরিয়ে আশা সম্ভব।
তিনি আরো বলেন এই ইকরা সুন্নাহ ফাউন্ডেশন সভাপতি মোঃ আব্দুল মতিন মৃধা সৌদি আরব প্রবাসী তিনি বাহিরের থেকেও যেসকল কার্যক্রম করেছেন সত্যি এটা প্রশংসনীয়।