1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কামরাঙ্গীরচরে ভেজাল সেমাই তৈরি গ্রেপ্তার ৫

মোঃ ওমর ফারুকঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৫২ বার পঠিত

রাজধানীর কামরাঙ্গীরচরে ভেজাল সেমাই তৈরির বেশ কয়েকটি কারখানায় অভিযান চালিয়ে ভেজাল সেমাই উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, কদমফুল সেমাই কারখানার মালিক সোনা মিয়া ও ম্যানেজার লোকমান, মিতালী সেমাই কারখানার মালিক মোহাম্মদ আলী ও ম্যানেজার আদর আলী এবং নাসির ফুড কারখানার ম্যানেজার আব্দুর রহমান আকাশ।

রোববার (২৪ মার্চ) ডিএমপির লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো ইমরান হোসেন মোল্লা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাত ৮টার দিকে কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে সাফওয়ান হাসপাতাল গলির কদমফুল সেমাই কারখানা থেকে ১৫০ কেজি ভেজাল সেমাই, খালপাড় রোডের কবুতর হাট সংলগ্ন মিতালী সেমাই কারখানা থেকে ১০০ কেজি ভেজাল সেমাই ও মাদ্রাসাপাড়া সংলগ্ন তিতাস সেমাই কারখানা থেকে ১০০ কেজি ভেজাল সেমাই উদ্ধার করা হয়। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার লোভে ভেজাল ও নিম্নমানের সেমাই উৎপাদন করে বাজারজাত করার চেষ্টা করছে। এছাড়াও, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে অগ্নি ঝুঁকিপূর্ণ এসব কারখানায় উৎপাদিত হতো নিম্নমানের সেমাই।
তিনি আরও বলেন, কামরাঙ্গীরচর এলাকায় বেশ কয়েকটি সেমাই কারখানার মধ্যে একটি দুষ্টচক্র ভেজাল সেমাই তৈরি করে বাজারজাত করছিল। গতকাল শনিবার কামরাঙ্গীরচর এলাকায় ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে অভিযানকালে সন্ধান মিলে এমন কিছু ভেজাল সেমাই তৈরির কারখানার। অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ভেজাল সেমাই। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর