1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জমকালো আয়োজনে কক্সটুডে’র বার্ষিক এসোসিয়েট পিকনিক

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশে সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৬১ বার পঠিত

পাচঁ তারকা হোটেল কক্সটুডের বার্ষিক পিকনিক ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। পিকনিকে কক্সটুডের স্টাফদের সঙ্গে অংশগ্রহণ করেন কোম্পানির পরিচালকবৃন্দ।

৩ জুলাই বর্নাঢ্য ও জমকালো আয়োজনে দিনব্যাপী সমুদ্রের বুকে জাহাজে অনুষ্ঠিত হয়েছে পিকনিক। বাংলাদেশের প্রথম চেইন হোটেল ডি’ মোর (কুয়াকাটা, বান্দরবন, সাজেক ভ্যালি, শ্রীমঙ্গল, চট্টগ্রাম এবং হোটেল দ্য কক্স টুডের এই পিকনিকে হোটেলের কর্মকর্তা কমচারীদের মধ্যে ব্যাপক আনন্দ উৎসাহ দেখা যায়,তাঁরা সকল পরিচালদের কাছে পেয়ে খুশি হন ও আবেগ আপ্লূত হন।

দিনব্যাপি তাঁরা অনেক আনন্দ করেন এবং পরবর্তী বছরের জন্য নিজেদের কে কাজের জন্য তৈরির ঘোষণা দেন।পরিচালক বৃন্দ নানা উৎসাহ দেন।সার্বিক দিক নিদের্শনা দেন পরিচালক মাকেটিং এন্ড সেলস পযটন বিশেষজ্ঞ মহিউদ্দিন খান খোকন।তিনি বলেন ” আজ বাংলাদেশে ভ্রমণ ও পর্যটন শিল্পে আস্থার নাম কক্সটুডে ও ডি’মোর।

পাচঁ তারকা হোটেল কক্সটুডের বার্ষিক পিকনিক ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। পিকনিকে কক্সটুডের স্টাফদের সাথে অংশগ্রহণ করেন কোম্পানির পরিচালকবৃন্দ। দীর্ঘদিন ধরে পাঁচ তারকা ও তিন তারকা মানের সেবা দিয়ে আসছে এ হোটেলগুলো। তাই, কক্সবাজার, শ্রীমঙ্গল, সাজেক, বান্দরবান ও কুয়াকাটা,চট্টগ্রাম ঘুরতে গেলে ভ্রমণপিপাসুরা বেছে নেন কক্সটুডে ও ডি’মোরকে।

কক্সটুডে ও ডি’মোরের পরিচালক মহিউদ্দিন খান খোকন (সেলস অ্যান্ড মাকেটিং) বলেছেন, “আমরাই বাংলাদেশে প্রথম পর্যটন নগরীগুলোতে তিন তারকা ও পাঁচ তারকা মানের চেইন হোটেল শুরু করেছি। ফ্যামিলি নিয়ে ঘুরতে চাইলে যেতে পারেন সৌন্দর্যের লীলাভূমি সাজেক ও বান্দরবানে। সেখানে আছে তিন তারকা মানের হোটেল ডি’মোর।

চায়ের দেশ শ্রীমঙ্গলে রিসোর্টে পাবেন সাধ্যের মধ্যে সব সুবিধা। ডি’মোর মূলত কক্সবাজারের ঐতিহ্যবাহী ফাইভ স্টার হোটেল কক্সটুডের অঙ্গ প্রতিষ্ঠান। সদ্য যাত্রা শুরু করা এসব তিন তারকা হোটেলে চলছে বিশেষ ছাড়। চাইলে দিতে পারবেন অগ্রিম রুম বুকিং।

তিনি বলেন, কক্সটুডে শুধু কক্সবাজারে নয়, বাংলাদেশের মধ্যেই অন্যতম ঐতিহ্যবাহী ফাইভ স্টার হোটেল। আমাদের ডি’মোর বাংলাদেশের মানুষের মন জয় করেছে সেবার মাধ্যমে। কক্সবাজারের কক্সটুডেতে যেমন আমরা গেস্টদের সুযোগ-সুবিধার ব্যাপারে কোনো আপস করি না, ডি’মোর চেইনগুলোতেও ঠিক তেমনই সুবিধা থাকে,” বলেন মহিউদ্দিন খান খোকন।

তিনি ষ্টাফ দের আরও বলেন, আপনাদের নিরলস পরিশ্রম ও আন্তরিকতায় আজ আমরা এত দুর এগিয়ে এসেছি,আরো ভালো করতে হবে,তিনি তার দরাজ ও ভরাট কন্ঠে কবিতাও আবৃত্তি করেন।আনন্দঘন পরিবেশে পিকনিক শেষ হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর