
আমুলিয়া মডেল টাউনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার ৬ জুলাই দুপুর ১ টায় সময় ডেমরা আমুলিয়া মডেল টাউনে অবস্থিত চায়না ফ্যাক্টরির সামনের গলির ঝোঁপঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানীর ডেমরা আমুলিয়া মডেল টাউনে চায়না প্রজেক্ট এর সামনে আজ রবিবার দুপুরে স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে প্রথমে ডেমরা থানায় নিয়ে আসে। থানা থেকে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান,আমুলিয়া মডেল টাউনে নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে কিছুদিন পর পরই এখানে ছিনতাই, ধর্ষন এবং খুনের মত ঘটনা ঘটছে।
ডেমরা আমুলিয়া মডেল টাউনে ছিনতাইকারী জায়গা জমি ব্যবসায়ী ভূমি দস্যুদের কয়েকটি গ্রুপ সক্রিয় রয়েছে। কিছুদিন আগে ছিনতাইকারী গ্রুপের লোকমান, মোবারককে ডেমরা থানা পুলিশ গ্রেফতার করে।
এ সম্পর্কে ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান ঘটনাস্থলে বিডি টাইমস ২৪ কে জানান,আমরা আশে পাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে হত্যাকারীকে সনাক্ত করার চেষ্টা করছি।