1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কক্সটুডে ও ডি’মোর এর বিক্রয় ও সমন্বয় সভা অনুষ্ঠিত।

মোঃ ওমর ফারুক :
  • প্রকাশে সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২০২ বার পঠিত

অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম চেইন হোটেল ডি’ মোর (কুয়াকাটা, বান্দরবন, সাজেক ভ্যালি, শ্রীমঙ্গল, চট্টগ্রাম এবং হোটেল দ্য কক্স টুডে বিক্রয় ও সমন্বয় সভা ২০২৫-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৪জুলাই কক্সটুডে হোটেলে ও ডি’মোর এর এই সভায় উপস্থিত থেকে সার্বিক দিক নিদের্শনা দেন পরিচালক মাকেটিং এন্ড সেলস পযটন বিশেষজ্ঞ মহিউদ্দিন খান খোকন।বাংলাদেশে ভ্রমণ ও পর্যটন শিল্পে আস্থার নাম কক্সটুডে ও ডি’মোর। দীর্ঘদিন ধরে পাঁচ তারকা ও তিন তারকা মানের সেবা দিয়ে আসছে এ হোটেলগুলো। তাই, কক্সবাজার, শ্রীমঙ্গল, সাজেক, বান্দরবান ও কুয়াকাটা,চট্টগ্রাম ঘুরতে গেলে ভ্রমণপিপাসুরা বেছে নেন কক্সটুডে ও ডি’মোরকে।

কক্সটুডে ও ডি’মোরের পরিচালক মহিউদ্দিন খান খোকন (সেলস অ্যান্ড মাকেটিং) বলেছেন, “আমরাই বাংলাদেশে প্রথম পর্যটন নগরীগুলোতে তিন তারকা ও পাঁচ তারকা মানের চেইন হোটেল শুরু করেছি। ফ্যামিলি নিয়ে ঘুরতে চাইলে যেতে পারেন সৌন্দর্যের লীলাভূমি সাজেক ও বান্দরবানে। সেখানে আছে তিন তারকা মানের হোটেল ডি’মোর। চায়ের দেশ শ্রীমঙ্গলে রিসোর্টে পাবেন সাধ্যের মধ্যে সব সুবিধা। ডি’মোর মূলত কক্সবাজারের ঐতিহ্যবাহী ফাইভ স্টার হোটেল কক্সটুডের অঙ্গ প্রতিষ্ঠান। সদ্য যাত্রা শুরু করা এসব তিন তারকা হোটেলে চলছে বিশেষ ছাড়। চাইলে দিতে পারবেন অগ্রিম রুম বুকিং।

তিনি বলেন, “কক্সটুডে শুধু কক্সবাজারে নয়, বাংলাদেশের মধ্যেই অন্যতম ঐতিহ্যবাহী ফাইভ স্টার হোটেল। আমাদের ডি’মোর বাংলাদেশের মানুষের মন জয় করেছে সেবার মাধ্যমে।”“কক্সবাজারের কক্সটুডেতে যেমন আমরা গেস্টদের সুযোগ-সুবিধার ব্যাপারে কোনো আপস করি না, ডি’মোর চেইনগুলোতেও ঠিক তেমনই সুবিধা থাকে,” বলেন মহিউদ্দিন খান খোকন।
তিনি আরও বলেন, “কক্সবাজারকে বলা হয় দেশের পর্যটন রাজধানী ও কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা। পৃথিবীর দীর্ঘতম সৈকত কক্সবাজার। যতই মন খারাপ থাকুক, সাগরের বিশালতার সামনে দাঁড়ালে নিমিষেই মন ভালো হয়ে যায়। কিন্তু, ভ্রমণের জায়গাটি হতে হবে নিরাপদ, ঝামেলামুক্ত। এজন্যই কক্সবাজারে আছে ঐতিহ্যবাহী পাঁচ তারকা হোটেল কক্সটুডে।

কক্সটুডের এই কর্মকর্তা বলেন, “আমাদের প্রতিটি ইউনিট শতভাগ কর্পোরেট, কর্মীরা প্রশিক্ষণপ্রাপ্ত ও আন্তরিক। আমাদের সুযোগ-সুবিধার মধ্যে অন্যতম ওয়েলকাম ড্রিংকস, ব্রেকফাস্ট (বুফে), এসি ও গিজার ফ্যাসিলিটি, আনলিমিটেড ওয়াই-ফাই, ইনরুম মিনারেল ওয়াটার, কফি-চা, সুবিশাল সুইমিং পুল, জাকুজি, বাগান, রাতে পুলসাইড লাইভ মিউজিক ও বারবিকিউ, মজাদার খাবার, ২৪ ঘণ্টা রুম সার্ভিস প্রভৃতি।

প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী দ্বারা নিয়ন্ত্রিত ব্যবস্থা, পার্কিং সুবিধা, রেস্টুরেন্ট সার্ভিস এবং রুম সার্ভিসসহ অন্যান্য সুবিধাও আছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর