1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

যাত্রাবাড়ীতে ১০ তলা থেকে পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১২২ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ীতে ১০ তলার ছাদে পোষা বিড়াল ধরতে গিয়ে নিচে পড়ে আদিব আদনান (১২) নামে এক শিশু নিহত হয়েছে। সে শামসুল হক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র।

বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদিবের বাড়ি বগুড়া জেলার শেরপুর থানা এলাকায়। বর্তমানে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল কেরানীপাড়া মোড় এলাকার মিজানের বাড়িতে পরিবারের সাথে ভাড়া থাকতো। হাসপাতালে নিয়ে আসা ভাই রেদোয়ান সাংবাদিকদের জানায়, সন্ধ্যার দিকে সে পোষা বিড়াল ধরতে ১০ তলা ছাদের ওপর যায়। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিডি টাইমস২৪ কে জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর