1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

চুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবীতে প্রতিবন্ধী শিক্ষার্থী ও শিক্ষকদের মানববন্ধন

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১১৪ বার পঠিত
চুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় স্বীকৃতি ও এমপিওভুক্তির পাঁচ দফা দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বুধবার (২ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী এ মানববন্ধনে দেশের এক হাজার ৭৭২ টি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়কে এমপিওভুক্তির দাবী করা হয়। 
এরপর চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও সমাজ কল্যাণ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাকিম মোহাম্মদ জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক শিরিনা আখতার উপস্থিত ছিলেন।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত প্রতিবন্ধী বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী মিশুদের মূলস্রােতধারায় অন্তর্ভুক্ত করতে বিশেষ ভূমিকা পালন করছে, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ,স্বাস্থ্য ও পূনর্বাসণে এ বিদ্যালয়গুলোর অবদান অসামান্য, কেন্দ্রীয়ভাবে পরিচালিত সরকারের বিশেষ কাঠামোর মধ্যে এই প্রতিষ্ঠানগুলোকে আনতে ২০০১ সালে ও ২০১৯ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘বিশেষ শিক্ষা নীতিমালা ’ প্রণয়ন করে, ২০ ডিসেম্বর ২০২০ সালে সমাজকল্যাণ মন্ত্রণায়লয় প্রতিবন্ধী বিদ্যালয়সমূহকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও এমপিও ভুক্তির প্রজ্ঞাপন জারি করে এবং অনলাইনে আবেদন গ্রহন শুরু করে, উক্ত প্রজ্ঞাপনের আওতায় ২ হাজার ৭৪১ টি প্রতিষ্ঠান আবেদন করে। যার প্রাথমিক যাচাই-বাছাই করে এক হাজার ৭৭২টি বিদ্যালয়কে চূড়ান্তভাবে গ্রহন করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর