1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ন্যাশনাল ব্যাংকের নতুন ক্যাম্পেইন ‘উত্তরণ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৪৮ বার পঠিত
আমানত সংগ্রহ, ভোক্তা অর্থায়ন এবং ক্রেডিট কার্ড ক্যাম্পেইনের অংশ হিসেবে ‘উত্তরণ – ঘুরে দাঁড়াই, অটুট বিশ্বাসে’ শীর্ষক এক বিশেষ ক্যাম্পেইন-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ন্যাশনাল ব্যাংক পিএলসি। উল্লেখ্য, আমানত সংগ্রহ সহ ভোক্তা অর্থায়ন ও ক্রেডিট কার্ডের বিভিন্ন সুবিধা ও সেবা নিয়ে এই ক্যাম্পেইনটি বিশেষ ভাবে সাজানো হয়েছে।
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ইমরান আহমেদ। সম্প্রতি ন্যাশনাল ব্যাংক তার তৃতীয় সাব-অর্ডিনেটেড বন্ড কর্মসূচির মাধ্যমে সাধারণ গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে, যা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে তিনি জানান।
তিনি আরো বলেন, দেশের ব্যাংকিং খাত নিয়ে নানা ধরনের উদ্বেগ ও সংকটের খবরের মধ্যেও এই সাফল্য আমাদের আশাবাদী করে তোলে এবং প্রমাণ করে যে, এখনো সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আমাদের প্রতি অটুট রয়েছে। সেই আস্থা ও ইতিবাচক ধারাবাহিকতার ভিত্তিতেই আমরা এনেছি ‘উত্তরণ’ ক্যাম্পেইন-যার লক্ষ্য হলো, আরও ব্যাপকভাবে গ্রাহকসেবা পৌঁছে দেয়া, আর্থিক অন্তর্ভুক্তিকে বেগবান করা এবং ব্যাংকিং খাতকে স্থিতিশীল ও মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) কাজী কামাল উদ্দিন আহমেদ, মোঃ আব্দুর রহিম এবং মোঃ মেশকাত-উল-আনোয়ার খান, রিটেল ব্যাংকিং ও ফরেন রেমিট্যান্স ডিভিশনের প্রধান ও এসভিপি মিল্টন রায় সহ ব্যাংকের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।
এছাড়াও সারা বাংলাদেশ থেকে ব্যাংকের সকল শাখা ও উপশাখা ব্যবস্থাপক সহ আঞ্চলিক প্রধানগণ এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর