1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

কসবায় ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৪৫ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক অভিযানে ৪৯ কেজি গাঁজা, ১ হাজার ৭০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৫ হাজার ৫৪৪ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার বায়েক ইউনিয়নের চান্দখোলা পশ্চিমপাড়া ও সোমবার রাতে কসবা পৌর এলাকার মাছ বাজার এবং কায়েমপুর ইউনিয়নের চাটুয়াখোলা দক্ষিণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কসবা উপজেলার মরা পুকুর পাড় গ্রামের মোঃ নোয়াব মিয়া-(২৬) ও চাটুয়াখোলা গ্রামের আবদুল জলিল-(৩৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, মঙ্গলবার সকালে উপজেলার চান্দখোলা গ্রামের পশ্চিমপাড়া বিজনা নদীর ব্রীজের উপর থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল মিয়া নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
এছাড়াও সোমবার রাত ৯ টার দিকে পৃথক অভিযানে কসবা পৌর শহরের মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ নোয়াব মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার গুদাম ঘর তল্লাশী করে ১ হাজার ৭০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ২ লাখ ৫ হাজার ৫৪৪ টাকা উদ্ধার করা হয়।
পাশাপাশি রাত সাড়ে ৮ টার দিকে পৃথক আরেক অভিযানে উপজেলার চাটুয়াখোলা দক্ষিণপাড়ার পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে আবদুল জলিলকে গ্রেপ্তার করা হয়। পরে  তার কাছে থাকা বস্তা তল্লাশী করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর