1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ইস্টার্ন ইউনিভার্সিটি ও ড্যাফোডিলের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২০৮ বার পঠিত

ইস্টার্ন ইউনিভার্সিটি ও ড্যাফোডিল রিসেপস সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার মডেল টাউনে অবস্থিত ইস্টার্ন ইউনিভার্সিটির প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ড্যাফোডিল রিসেপস সেন্টার (DRC)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoA) স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির মাধ্যমে ইস্টার্ন ইউনিভার্সিটির সক্ষমতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক ব্র্যান্ডিং জোরদারকরণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা নিশ্চিত করা হবে। একইসাথে, মানসম্মত শিক্ষার্থী ভর্তি এবং উভয় প্রতিষ্ঠানের মধ্যে শক্তিশালী পার্টনারশিপ গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে।

চুক্তিতে ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষে মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী এবং ড্যাফোডিল ফ্যামিলির চিফ এক্সিকিউটিভ অফিসার ড. মোহাম্মদ নুরুজ্জামান স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রশাসনিক শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং DRC-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর