1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সাউথইস্ট ব্যাংক চট্টগ্রামে ১৩৬ তম  সিইপিজেড শাখা উদ্বোধন করেছে

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৭১ বার পঠিত

আধুনিক ব্যাংকিং সেবার পরিধিকে বিস্তৃত করার লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক পিএলসি. চট্টগ্রাম ইপিজেড এর কমার্শিয়াল কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ১৩৬ তম “চট্টগ্রাম ইপিজেড শাখা”র উদ্বোধন করেছে। সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর সম্মানিত পরিচালক ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান উপস্থিত থেকে চট্টগ্রাম ইপিজেড শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং কর্পোরেট অ্যাফেয়ার্স এবং সিএসআর বিভাগের প্রধান মোঃ মুশফিকুর রহমান, সম্মানিত গ্রাহকবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, পেশাজীবীবৃন্দ, শিক্ষাবিদ, ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমৃদ্ধির পথে অগ্রযাত্রায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে এবং দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক সব সময়, সব খানে, সবার জন্য উন্মুক্ত করেছে আধুনিক ব্যাংকিং সেবা। তথ্য প্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ইসলামিক ব্যাংকিং এর সকল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবা সমূহ এই শাখা থেকে প্রদান করা হবে ।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর