1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

যাত্রাবাড়ীতে মাদক সন্ত্রাস চাঁদাবাজি বিরুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৫৮ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ীতে সন্ত্রাস,চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে যাত্রাবাড়ী অবস্থানরত ব্যবসায়ী, ছাত্র, জনতা সহ সকল শ্রেণী পেশার সচেতন নাগরিক মানুষ বিক্ষোভ মিছিল করেছে।

বিশিষ্ট তরুণ ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক ফেরদৌস হোসেন রনির সার্বিক ব্যবস্থাপনায় রাজধানীর ভাঙ্গা প্রেস নবী উল্লাহ নবী টাওয়ারের সামনে থেকে শুরু করে যাত্রাবাড়ী প্রধান সড়ক প্রদক্ষিণ করে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ।

মাদক,সন্ত্রাস,চাঁদাবাজি ও আওয়ামীলীগের নৈরাজ্য সম্প্রতি অনলাইন ভিত্তিক আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সংগঠনের বিভিন্ন ধরনের অপপ্রচারের প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর দক্ষিণ যাত্রাবাড়ী থানাধীন সকল পেশার নাগরিকবৃন্দ সকাল ১১ ঘটিকায় রোজ সোমবার নবীউল্লাহ নবি টাওয়ার সামনে থেকেই যাত্রাবাড়ী থানাধীন সকল পেশার নাগরিকবৃন্দ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়েছে।

মাদক বিরোধী সন্ত্রাস বিরোধী বিক্ষোভ সমাবেশ উদ্বোধন করেন ঢাকা-৫ আসনের তারুণ্যের অহংকার শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস হোসেন রনি বলেন, বিগত দিনে যেভাবে যাত্রাবাড়ীতে অবস্হানরত সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন কায়দায় সন্ত্রাসী কর্মকান্ড করে মানুষের মনে ভীতি সৃষ্টি করে এবং ব্যাপকভাবে চাঁদাবাজি করে সাধারণত শান্তি প্রিয় মানুষের সম্পদ এবং টাকা পয়সা লোপাট করা হয়েছিল এখন ৫ তারিখের পরে আর এ সুযোগ কাউকে আমরা সচেতন নাগরিক সমাজ দেব না।

এতে যাত্রাবাড়ী থানাধীন সকল শ্রেণী পেশার মানুষ একতা বদ্ধ হয়ে প্রতিরোধ করবো ইনশাল্লাহ। তিনি আরো বলেন যাত্রাবাড়ী এলাকা একটি ব্যবসায়ী জায়গা এখানে অনেক জায়গা থেকে ব্যবসায়ীরা বিভিন্ন আড়ৎতে আসে মালামাল নেওয়ার জন্য তাদের কাছ থেকে এখনও কতিপয় কিছু সন্ত্রাসী বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাওয়ার খবর পাইতেছি কিন্তু এসব বিষয়ে আর কোন ছাড় দেওয়া হবে না।

এছাড়াও নেতারা বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট পলায়নের পর থেকে“দেশে এক শ্রেণির চিহ্নিত গোষ্ঠী সোশ্যাল মিডিয়া অনলাইন ফেসবুকে মিথ্যা তথ্যের মাধ্যমে বিএনপি ও সাধারণ জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এ সকল অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

এসময় যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী, শনির আখড়া, রায়েরবাগ এলাকার ব্যবসায়ী, ছাত্র, জনতা সহ বিভিন্ন শ্রেনী মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর