1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৮৫ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইসরাত জাহান করবী (২৩) নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ জুন) রাত ১০টার দিকে এই দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইসরাত জাহান বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। শনিবার (২৮ জুন) দুপুর আড়াইটার দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ নেওয়াজ বলেন, শুক্রবার রাত ১০টার দিকে বন্ধু রাব্বির সঙ্গে মোটরসাইকেলযোগে মাতুয়াইল কোনাপাড়া থেকে ঢাকায় যাওয়ার পথে দনিয়া কলেজে সামনে দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।

এতে ইসরাত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, ইসরাত সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দলুইপুর সরদারপাড়া এলাকার আব্দুর রশিদের মেয়ে। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

এই ঘটনায় ঘাতক ট্রাককে জব্দ করা হয়েছে একই সঙ্গে ও চালক মোহাম্মদ মাসুদ মিয়াকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর