1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

যাত্রাবাড়ীতে ৪ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেফতার।

শরীফ আহমেদ প্রতিবেদন:
  • প্রকাশে সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে চার হাজার পিস ইয়াবাসহ জয়নাল আবেদিন (৩৬) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগ।

শুক্রবার (২৭ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।তালেবুর রহমান বলেন, যাত্রাবাড়ীর মাতুয়াইল কোয়ালিটি টিম্বার অ্যান্ড স-মিল এর সামনের রাস্তায় এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে সকাল ৭টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে ডিবি-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ জয়নাল আবেদিনকে গ্রেফতার করা হয়।

তিনি বিডি টাইমস২৪ কে বলেন, গ্রেফতার জয়নাল আবেদিন একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর