1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় চালের বাজারে তদারকি, দুই প্রতিষ্ঠানকে টাকা জরিমানা

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৬৫ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় চালের বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জেলা খাদ্য অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলার আনন্দবাজার এলাকার বিভিন্ন চালের পাইকারি দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে আনন্দ বাজারের মেসার্স শামীম ট্রেডার্স ও মোশারফ ট্রেডার্স নামের দুইটি দোকানে চালের মূল্য অস্বাভাবিক হারে বাড়িয়ে বিক্রি এবং মজুদের স্বপক্ষে সুনির্দিষ্ট কাগজপত্র, যেমন ক্রয়-বিক্রয়ের ভাউচার, দেখাতে ব্যর্থ হয়। তাছাড়া দোকানগুলোতে চাল কতদিন ধরে মজুদ রয়েছে, সে সম্পর্কেও তারা কোনো বৈধ ব্যাখ্যা দিতে পারেনি।
এ ধরনের অনিয়মের অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স শামীম ট্রেডার্সকে ৩০ হাজার টাকা এবং মোশারফ ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, “ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে চাল বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে সতর্ক করা হয়েছে।
তিনি আরও জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা খাদ্য বিভাগের পরিদর্শক রামিম পাঠান, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) এর জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম শাহীন এবং ৫ আনসার ব্যাটালিয়নের একটি টিম অংশ নেয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর