1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নাসিরনগরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৯৬ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিক্রির উদ্দেশ্যে রাখা নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী রবিউস সারোয়ার উপজেলা সদরের মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে প্রায় ৪০ কেজি পিরানহা মাছ জব্দ করেন।
এ সময় নিষিদ্ধ মাছ বিক্রি ও মজুদের অভিযোগে কংস দাস নামে এক আড়ৎদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় মৎস্যজীবীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এই আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ ও চাষের মাগুর মাছে বিষাক্ত রাসায়নিক মিশিয়ে বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন অভিযান পরিচালনা করেন।
এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার বলেন, পিরানহা মাছ বাজারে বিক্রি ও চাষ সরকারিভাবে নিষিদ্ধ। এটি দেখতে রুপচাঁদা মাছের মতো হওয়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিক্রি করছে।
তিনি আরো বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। মাছ বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফীন উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর