
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) নতুন ছাত্রী হলে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩-২৪ এর পুরস্কার বিতরণী ও এমএস (মাস্টার্স অব সায়েন্স) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
এ আয়োজন যেমন অনুপ্রেরণাদায়ক, তেমনি ছিল শ্রদ্ধা ও সম্ভাবনার সম্মিলিত বহিঃপ্রকাশ। নবীবরণ অনুষ্ঠান ও একই হলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত বিজয়ীদের পুরস্কার বিতরণী গত মঙ্গলবার সন্ধ্যায় হলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হল প্রভোস্ট প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবি’র উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম.ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, ডিন (গ্র্যাজুয়েট স্টাডিজ) প্রফেসর ড. মোঃ রমিজ উদ্দিন মিঞা এবং পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন হলের সহকারি প্রভোস্ট এরিন জামান, মনিরা পারভীন মুন, হাউজ টিউটর জান্নাতুল ফেরদৌস স্মৃতিসহ হলের ক