1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

অনলাইনে প্রতারণার অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘরে বসে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে এক চীনা নাগরিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মংগলবার বিকেলে জিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এতথ্য নিশ্চিত করেছেন জিএমপি মিডিয়া বিভাগের উপকমিশনার এসএম সফিকুল ইসলাম।

সোমবার রাতে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) ক্রাইম মনিটরিং টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। অভিযানে প্রতারণায় ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জিএমপির একটি থানায় নিয়মিত মামলা হয়েছে এবং পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এসময় গাজীপুর মহানগর পুলিশের উত্তর ও দক্ষিণ এর গোয়েন্দা কর্ম কর্তা গন উপস্থিত ছিলেন। এসময় তিনি আরো বলেন, টংগী পূর্ব থানা এলাকায় ডাকাতির প্রস্তুতি সময় ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর