1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কসবায় বিপুল পরিমান মাদক দ্রব্যসহ ৪ জন গ্রেপ্তার

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৩২ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২০ বোতল ভারতীয় স্কপ সিরাপ ও ১১৮ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক অভিযানে মঙ্গলবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর পূর্বপাড়া এবং সোমবার বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের সাগরতলা গ্রাম থেকে তাদেরকে  গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার দেবিদ্বার পৌর এলাকার সুমন-(২৮), কসবা উপজেলার সাগরতলা গ্রামের বাবুল মিয়া-(৪৫), তার স্ত্রী লুৎফা বেগম-(৩৪) এবং বায়েক ইউনিয়নের গৌরাঙ্গলা গ্রামের মনির হোসেন প্রকাশ রাসেল -(২৩)।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে একটি মাইক্রোবাস দিয়ে ১১৬ কেজি গাঁজা পাচারের সময় মাদক ব্যবসায়ী  উপজেলার কয়েমপুর ইউনিয়নের কায়েমপুর পূর্বপাড়া থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।
অপর দিকে সোমবার বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের সাগরতলা গ্রামে পৃথক অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় স্কপ সিরাপ ও ২ কেজি গাঁজাসহ বাবুল মিয়া, তার স্ত্রী লুৎফা বেগম এবং মনির হোসেন প্রকাশ রাসেলকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় স্কপ সিরাপ ও ১১৮ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।  এ ঘটনায় মাদকদ্রব্য আইনে  পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর