1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সমালোচিত ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩ সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শরীফ আহমেদ প্রতিবেদন:
  • প্রকাশে সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১১০ বার পঠিত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের তিন সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।রোববার দুর্নীতি দমন কমিশন-দুদকের উপপরিচালক মো. মশিউর রহমানের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দেশত্যাগের নিষেধাজ্ঞা পাওয়া জাবেদের তিন সন্তান হলেন- জেবা জামান, তানায়েম জামান চৌধুরী ও সাদাকাত জামান।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ বিডিটাইমস্ ২৪ ডটকমকে এ তথ্য দিয়েছেন। আবেদনে বলা হয় জাবেদ এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘অর্থ পাচারের’ অভিযোগ অনুসন্ধানে টাস্কফোর্স গঠন করা হয়েছে।

তার তিন সন্তান দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কার কথা তুলে ধরে দুদক বলেছে, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাওয়া থেকে বিরত রাখা দরকার।

অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর সালমান রহমান ও জাবেদের মত আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং আরও অনেক মন্ত্রী ও নেতাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অর্থপাচারের অভিযোগ এনে তদন্ত করছে এবং মামলা করেছে।গত বছরের ১৭ অক্টোবর জাবেদ ও তার পরিবারের নামে দেশ-বিদেশে থাকা ৫৮০টি বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমিসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত।

এর মধ্যে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে রয়েছে ৯টি সম্পত্তি রয়েছে।

এছাড়া তার নামে সংযুক্ত আরব আমিরাতে দুটি ব্যাংকের হিসাব ও বাংলাদেশের একটি ব্যাংকের হিসাব আদালত অবরুদ্ধ রাখতে বলেছে।

এর আগে গত ৭ অক্টোবর এই দম্পতির দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। এছাড়া তাদের সব ধরনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আগে জাবেদের বিরুদ্ধে যুক্তরাজ্যে প্রায় আড়াই হাজার কোটি টাকার সম্পদ অর্জনের তথ্য প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।

এর জবাবে কয়েক মাস পর আওয়ামী লীগের এ নেতা সংবাদ সম্মেলন করে বলেছিলেন, তার বাবা আখতারুজ্জামান চৌধুরী বাবু পাকিস্তান আমল থেকেই বিদেশে ব্যবসা করেন। তিনি সেই ব্যবসার উত্তরাধিকারী। যুক্তরাষ্ট্রে পড়ার সময়ও তিনি ব্যবসা করেছেন। যুক্তরাজ্যে তার আয়কর নথিও আছে।

সে বছর ৩১ অক্টোবর সিআইডির তরফে জানানো হয়, বিদেশে অর্থ পাচারের অভিযোগে জাবেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।

সিআইডি বলেছে, “জাবেদ এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, লন্ডন, সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুরে অর্থ পাচারের অনুসন্ধান শুরু হয়েছে।”চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি প্রথম মেয়াদে ভূমি প্রতিমন্ত্রী এবং পরের মেয়াদে এক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর