1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালীতে ৬ আসনে  প্রার্থী ঘোষণা

নোয়াখীল জেলা প্রতিনিধি :
  • প্রকাশে সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩৩৭ বার পঠিত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী জেলার ছয়টি সংসদীয় আসনে দল মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শনিবার (২১ জুন) জেলা শহর মাইজদীর হোয়াইট হল কনভেনশন সেন্টারে স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের সমাবেশে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।

প্রার্থীরা হলেন- নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে অধ্যক্ষ মাওলানা মো. সাইফুল্লাহ, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি) আসনে অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) মাওলানা বোরহান উদ্দিন, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) ইসহাক খন্দকার বিএসসি, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে অধ্যক্ষ বেলায়েত হোসেন ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে অ্যাডভোকেট শাহ মো. মাহফুজুল হক।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার বিডি টাইমসকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তৃণমূল পর্যায়ের কর্মীদের মতামত নিয়ে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী। তাদের (মনোনীত প্রার্থীদের) নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এরপর প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেন, দীর্ঘ স্বৈরশাসনের জাঁতাকলে পড়ে এ দেশের মানুষের মধ্যে নির্বাচনের প্রতি যে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে জুলাই অভ্যুত্থানের পর তা কোনোভাবেই বেহাত হতে দেওয়া যাবে না। তাই জামায়াতে ইসলামীর প্রত্যেক প্রার্থীকে মানুষের কাছে আস্থার প্রতীক হতে হবে।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে তা যদি নতুন ষড়যন্ত্রের মাধ্যমে নস্যাৎ করার চক্রান্ত করা হয় বা নতুন স্বৈরাচারকে পুরাতন ভোট ডাকাতি, রাতের ভোটের মতো ক্ষমতায় বসানোর চেষ্টা করা হয় তা, এ দেশের জনগণ কখনো মেনে নেবে না। যদি এ ধরনের কোনো ষড়যন্ত্র হয় জনগণকে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর