1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সাউথইস্ট ব্যাংক কর্তৃক রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ফর প্রিভেনশন অব মানি লন্ডারিং এন্ড টেরোরিস্ট ফাইন্যান্সিং শীর্ষক হাইব্রিড সচেতনতামূলক কর্মশালা আয়োজন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসি. সম্প্রতি ঢাকাস্থ ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে “রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ফর প্রিভেনশন অব মানি লন্ডারিং এন্ড টেরোরিস্ট ফাইন্যান্সিং” শীর্ষক একটি হাইব্রিড সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে। ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের এএমএল ও সিএফটি বিষয়ক জ্ঞান ও দক্ষতার উন্নয়ন এবং ব্যাংকের এএমএল ও সিএফটি পরিপালন সংস্কৃতিকে আরও কার্যকর ও জোরদারকরণ এ কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ রাশেদুল আমিন তাঁর উদ্বোধনী বক্তব্যে এএমএল ও সিএফটি বিষয়ক ঝুঁকি মোকাবেলায় পেশাদারিত্ব ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয়ের ৬৭ জন নির্বাহী ও কর্মকর্তা সরাসরি এবং ১৩৫ জন শাখা ব্যবস্থাপক ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন। কর্মশালায় এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) জনাব খোরশেদ আলম চৌধুরী।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর সম্মানিত যুগ্ম পরিচালকবৃন্দ জনাব কামরুল হাসান আজাদ এবং জনাব মোঃ হাফিজুর রহমান খান এএমএল ও সিএফটি বিষয়ক আইন, বিএফআইইউ সার্কুলার নং ২৬, বানিজ্যভিত্তিক ও ঋণভিত্তিক মানি লন্ডারিং প্রতিরোধসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করেন।

কর্মশালার সমাপনী বক্তব্যে ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব আবিদুর রহমান চৌধুরী এএমএল ও সিএফটি পরিপালনে দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং অংশগ্রহণকারী কর্মকর্তাদের জ্ঞান ও দক্ষতা অর্জনে এ ধরনের কর্মশালার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর