1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে দেশের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

শামসুল হক ভূইয়া, গাজীপুর :
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৯৯ বার পঠিত

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২৫ এ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) প্রথম স্থান অর্জন করেছে যা কৃষি ভিত্তিক বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের।

যুক্তরাজ্যভিত্তিক বিখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গত ১৮ জুন বুধবার এ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী গাকৃবি দেশের সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে প্রথম ও আন্তর্জাতিক পর্যায়ে ৮০১-১০০০ তম’র গৌরবময় অবস্থানে রয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১৭টি অভীষ্ট গোলের উপর ভিত্তি করে বিশ্বজুড়ে ১৩০টি দেশের ২৫২৬ টি স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অবদান ও কার্যক্রমের উপর মূল্যায়ন করে র‌্যাঙ্কিংটি করা হয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে টাইমস হায়ার ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং-২০২৫’ এ দেশ সেরা হয়েছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।

এছাড়া টিএইচই ২০২৫ এর এশিয়া র‌্যাঙ্কিংয়ে দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতর গাকৃবির শীর্ষস্থান অর্জনসহ ২০২৪ এর উরি র‌্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ ৩০০ ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ের তালিকায় গাকৃবির অবস্থান ছিল। বিশ্ববিদ্যালয়ের এ অসামান্য অর্জনে সন্তুষ্টি প্রকাশ করে গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ২০২৫ সালের টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং-এ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে, এটি আমাদের জন্য এক গৌরবজনক অর্জন। এ স্বীকৃতি আমাদের শিক্ষা, গবেষণা ও টেকসই উন্নয়নে অব্যাহত প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি।

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বাস্তবায়নে আমাদের অঙ্গীকার ও কার্যকর অংশগ্রহণ এই অর্জনের ভিত্তি।’’ উপাচার্য আরো বলেন, ‘‘আমি এই সাফল্যে নিরলসভাবে অবদান রাখা সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও মানবদিবস শ্রমিকদের আন্তরিক ধন্যবাদ জানাই। এই অর্জন আমাদের আরও দায়িত্বশীল ও অগ্রসরমাণ হতে উদ্বুদ্ধ করবে, যাতে আমরা কৃষি শিক্ষা ও গবেষণায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে আরও বড় পরিসরে ভূমিকা রাখতে পারি।’’ উল্লেখ্য, এবারের র‌্যাঙ্কিংয়ে দেশের ৮টি সরকারি ও ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের  সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আব্বাস উদ্দিন জানিয়েছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর