1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলার সমন্বয় কমিটি গঠন

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৯৪ বার পঠিত
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) ৩৮ সদস্য বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আকতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ সাক্ষরিত এই কমিটির অনুমোদন দেয়া হয়। মঙ্গলবার রাতেই তাদের ভেরিফাইড ফেসবুক পেইজে এই কমিটি প্রকাশ করা হয়।
বুধবার দুপুরে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মোঃ আতাউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী তিন মাস অথবা আহবায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই সমন্বয় কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
কমিটিতে আজিজুর রহমান লিটনকে প্রধান সমন্বয়কারি করা হয়েছে। যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, এস.এম মহিউদ্দিন, আকিব জাবেদ মুন্না, অ্যাডভোকেট জাহাঙ্গীর আহমেদ খান ও মোঃ আব্দুল মামুন শরীফ (বাতেন)কে।
কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে মোহাম্মদ আমিনুল হক চৌধুরী, মুজিবুর রহমান, খাইরুল ইসলাম, আসাদুজ্জামান রঞ্জু, জয়ন্তি বিশ্বাস, মোঃ জাবারুল ইসলাম সুমন, আসাদ খোকন, নাহিদল ইসলাম, আপেল মাহমুদ, মোঃ পাপেল, মিনারা বেগম, বিন ইয়ামিন ভুইয়া, নাসিমুল হাসান রাসেল, এমদাদ আহমেদ, আশিকুল আলম, বিপাশা আক্তার, আশিক চৌধুরী, রুবায়েত, শামিম মিয়া, আহসানুল হক ফাহাদ, ইব্রাহিম মিয়া, আলমগীর হোসেন, আরিফ বিল্লাহ আজিজি, সাইফুল ইসলাম, মোঃ জিয়াউল হক চৌধুরী, কবির আলম মাসুম, সাইফুল মিরাজ, শাহ এস.এম শফিক, আসাদুজ্জামান শামীম, মোঃ সাইদুর রহমান, মোঃ আব্দুল মান্নান ও মোঃ গোলাম সামদানীকে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর