1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে।

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৫২ বার পঠিত

ডিবি পুলিশ পরিচয়ে আটক করে ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতিসহ কয়েকজনের বিরুদ্ধে।

তবে অভিযুক্তদের দাবি জেলা পরিষদ নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী বগুড়া জেলার সদর থানার ফুলদিঘী গ্রামের আব্দুল মোমিনের ছেলে সজীব আহমেদ মনির (২৫) সিরাজগঞ্জ পুলিশ সুপার ও রায়গঞ্জ থানার ওসি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন – রায়গঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মাইকেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. ইলিয়াস ও সাধারণ সম্পাদক আল-আমিনসহ আরও ৬ জন।
লিখিত অভিযোগে সজীব আহমেদ মনির উল্লেখ করেন, গত ৮ মার্চ রাত সাড়ে ১১টায় তিনিসহ ৪ জন প্রাইভেটকার যোগে বগুড়া থেকে সিরাজগঞ্জে যাচ্ছিলেন। যাওয়ার পথে ‘অভি হাইওয়ে ভিলা’ নামে এক রেস্তোরাঁয় খাবার বিরতি দেন তারা। খাওয়া শেষে ওঠার সময় মাইকেল, ইলিয়াস ও আলামিনসহ আরও ৬ জন প্রাইভেটকার ও মোটর সাইকেলযোগে এসে তাদের পথরোধ করে। তারা ডিবি পরিচয় দিয়ে জোর করে গাড়ির চাবি ছিনিয়ে নেয়। পরে দেশীয় অস্ত্র ধরে তাদের কাছে থাকা ব্যবসার ৯ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়েনেয়।

সজীব আহমেদ মনির বিডিটাইমস২৪ কে বলেন, আমি একজন ম্যানপাওয়ার ব্যবসায়ী। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর আমার দাদার বাড়ি। আমার মামা মকবুল হোসেন মুকুল সিরাজগঞ্জ জেলা

পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। ঘটনার দিন রাতে আমি ব্যবসার টাকা নিয়ে দাদার বাড়ি যাচ্ছিলাম। রেস্তোরাঁর খাওয়া শেষ করে গাড়িতে ওঠার সময়ই হঠাৎ করে নিজেদের ডিবি পরিচয় দিয়ে আমাদের আটক করে কয়েকজন। আমাদের দুজনকে মারধরও করেন তারা। পরে জোর করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর জেলা পরিষদ নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কারণে অভিযোগ দিতে দেরি হয়।

ঘটনার দিন বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কারণে অবগত করা হয়নি।

রায়গঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মো. মাইকেল টাকা ছিনতাইয়ের ঘটনা অস্বীকার করে বলেন, জেলা পরিষদ নির্বাচনের আগের দিন রাত ২টার দিকে আমরা নির্বাচনী ওয়ার্ক করে এসে হাইওয়ে ভিলায় খাচ্ছিলাম। সেখানে কিছু অপরিচিত লোক দেখে সন্দেহ হয়। তখন তাদের প্রশ্ন করি আগামীকাল নির্বাচন, আজ আপনারা এখানে কেন? এ নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এর থেকে বেশি কিছু নয়। নির্বাচন পরে শুনি এই অভিযোগ করেছেন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইলিয়াস বলেন, ঘটনার ১৫ দিন পর আমরা অভিযোগের বিষয়টি জানতে পেরেছি। অভিযোগে কি বলা হয়েছে জানি না। তবে এটা জেলা পরিষদ নির্বাচন নিয়ে ঘটনা। নির্বাচনে তারা একটি পক্ষ ছিল। তাদের সাথে কথা কাটাকাটি হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি মো. হারুন-অর-রশিদ বিডিটাইমস২৪ কে জানান, আমরা এ বিষয়ে একটি লিখিত পেয়েছি। অভিযোগটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর