1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক যুবায়ের আটক 

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৪৪৮ বার পঠিত
রাজশাহীর তানোর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক যুবায়ের ইসলাম (৫০) ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে আটক হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে দর্শনা থানায় সোপর্দ করে।
দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই রমজান আলী জানান, এদিন রাজশাহী জেলার তানোর উপজেলার সাদি গ্রামের মরহুম আবুল কালামের ছেলে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক যুবায়ের ইসলাম (৫০) দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
আটক যুবায়েরের বিরুদ্ধে তানোর থানায় একটি নাশকতা মামলাসহ কয়েকটি মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে । তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ  মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, যুবায়েরকে আটকের পর তানোর থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। তারা পৌঁছুলে মামলা সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং আটক যুবায়েরকে তাদের নিকট হস্তান্তর করা হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর