1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রাজশাহী শিক্ষা বোর্ডের কারাতে টিমের বেল্ট পরীক্ষা এবং বেল্ট ও সনদপত্র বিতরণ সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

রাজশাহী শিক্ষা বোর্ডের ক্রীড়া শাখার উদ্য্যোগে কারাতে টিমের বেল্ট পরীক্ষা গ্রহণ করা হয়। উক্ত কারাতে বেল্ট পরীক্ষা গ্রহণ করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের তালিকাভুক্ত কোচ জাতীয় কারাতে রেফারী শেখ মাহমুদুন নবী তুষার ব্লাক বেন্ট ৪র্থ ড্যান (বিকেএফ রেজি নং- ২৭০) এবং সহযোগিতা করেন তন্ময় ঘোষ সুজন, মো: আসতাক আহাদ খান রোমেল, মো: ফরিদ হোসেন, মো: রুবেল খান ও মো: শাহিনুরুল ইসলাম শাহিন।

উক্ত বেল্ট পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের কারাতে টিমের ১৮ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন এবং বিভিন্ন বেল্ট ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়। উক্ত বেল্ট ও সনদপত্র বিরতণ করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম ও সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরীসহ রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তাগণ খেলোয়াড়দের হাতে বেল্ট ও সনদপত্র তুলে দেন এবং বরণ করে নেন।

এছাড়াও বেল্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) জনাব মো. ইব্রাহিম হোসেন, উপ-সচিব (প্রশাসন) ও ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জনাব মো. ওয়ালিদ হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ড) জনাব মো. মুঞ্জুর রহমান খান, সহকারী-সচিব (প্রশাসন) ও আইন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জনাব মো. খোরশেদ আলম, তথ্য ও গণসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার, একান্ত সচিব ও সহকারী ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জনাব মো. হাসান আলী।

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর