1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন-মাহমুদ হাসান রিপন

আসাদুজ্জামান সুমন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২০৩ বার পঠিত
জাতীয় সংসদের গাইবান্ধা—৫ (সাঘাটা—ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেছেন, দোয়া করব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য, যিনি আজ বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
আমরা কোনদিন কল্পনা করেছি, সমাজের তৃণমূলের বিভিন্ন সমস্যা খুঁজে খুঁজে মাননীয় প্রধানমন্ত্রী কারণে, আজকের এই চেক দিতে পারছি। আঞ্চলিক হাইওয়ে এই রাস্তা বাস্তবায়ন হলে বগুড়া থেকে মোকামতলা হয়ে কুড়িগ্রাম জেলার মানুষ এ রাস্তা দিয়ে যাবেন। একদিন দেখবেন কুড়িগ্রাম জেলার মানুষ তিস্তা সেতু দিয়ে গাইবান্ধা, বোনাপাড়া, বগুড়া হয়ে ঢাকায় যাতায়াত করবেন।
গাইবান্ধার সাঘাটা উপজেলা অডিটোরিয়াম হলরুমে ২৩ মার্চ শনিবার সকালে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে এককালীন আর্থিক অনুদান হিসেবে  ১৯৮ জন অসচ্ছল রোগীকে সাঘাটা উপজেলা সমাজসেবা অধিদপ্তর উদ্যোগে  প্রত্যেককে ১০ হাজার করে ১৯ লক্ষ ৮০ হাজার টাকার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা সমাজসেবা অধিদপ্তর উপ—পরিচালক  ফজলুল হক, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী, সাঘাটা উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান সহ আরো অনেকে।
ওই দিন দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় এক কোটি টাকা ব্যয়ে  উল্ল্যা সোনাতলা  ও কচুয়ায় ৯২০ মিটার দুটি সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তুত স্থাপন করেন সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। এ সময়, এলজিইডির গাইবান্ধা জেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, সাঘাটা উপজেলা প্রকৌশল নয়ন কুমার, কচুয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সহ আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গসংগঠনের  নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর