1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

আশুগঞ্জে রেল সেতুর পিলারে ধাক্কা লেগে তলিয়ে গেছে পাথরবাহী বাল্কহেড

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১২০ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে “এম.ভি রিফাত ইসলাম” নামের পাথর বোঝাই একটি বাল্কহেড সেতুর পিলারের সাথে ধাক্কা লেগে তলিয়ে গেছে। 
শনিবার ভোরে আশুগঞ্জ-ভৈরবের সংযোগস্থল দ্বিতীয় রেল সেতুর পিলারে ধাক্কা লেগে বাল্কহেডটি তলিয়ে যায়। এর আগে বাল্কহেডে থাকা লোকজন নিরাপদে স্থানে চলে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনা সর্ম্পকে ভৈরব নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ভোরে মেঘনা নদী দিয়ে সিলেট থেকে ছেড়ে আসা এম.ভি রিফাত ইসলাম নামের পাথরবাহী একটি বাল্কহেড ঢাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আশুগঞ্জ দ্বিতীয় রেলসেতুর পিলারের সাথে বাল্কহেডটির ধাক্কা লাগে। এর কিছুক্ষণের মধ্যেই প্রবল স্রোতে বাল্কহেডটি নদীর পানিতে তলিয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
খবর পেয়ে ভৈরব নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তিনি জানান, ঘটনার পর থেকে ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে বিআইডব্লিউটি এর  সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর