1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্ত দিয়ে একই পরিবারের ৬ বাংলাদেশীকে ফিরিয়ে দিলো বিএসএফ

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৮৫ বার পঠিত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত দিয়ে একই পরিবারের ৬ বাংলাদেশীকে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার (১৪ জুন) ভোরে ঠাকুরপুর সীমান্তের ৮৭ নম্বর প্রধান খুঁটির কাছ দিয়ে তাদেরকে ফেরৎ পাঠানো হয়। পরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের ঠাকুরপুর ফাঁড়ির কমান্ডার আনোয়ার হোসেন ৬ জনকে উদ্ধার করে দর্শনা থানায় সোপর্দ করে।
পরে তাদেরকে দর্শনার রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে রাখা হয়। উদ্ধারকৃতরা হলো, কুড়িগ্রাম  জেলার মরহুম কিতাব আলীর ছেলে শাহাজান (৪০) ও তার স্ত্রী কহিনুর (৩৫) মেয়ে সাবিহা খাতুন (১৮) শারমিন (১৫) মিশু সাথী খাতুন (৮) ও ছেলে নাজমুল (১)।
এ বিষয়ে ভারত থেকে ফিরিয়ে দেয়া  শাহাজান বলেন, গত ১৯-২০ বছর আগে তারা কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতের হরিয়ানা রাজ্যে গিয়ে বসবাস করে আসছিল। কিন্তু হঠাৎ করে ভারতীয় লোকজন তাদেরকে জোর করে তাড়িয়ে দেয়। এ সময় ভারতীয় লোকজন  বলছে কোন বাংলাদেশী ভারতে থাকতে পারবে না।
দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শহীদ তিতুমীর বলেন, ভারত থেকে ফিরিয়ে দেয়া একই পরিবারের ৬ জনকে বিজিবি হস্তান্তর করেছে। তাদের আত্মীয় স্বজনকে খবর দিয়ে কুড়িগ্রাম থানায় একটি বেতার বার্তা পাঠানো হয়েছে।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কে এইচ তাসফিকুর রহমান জানান, দর্শনা থানার অফিসার ইনচার্জ  তাকে জানালে তিনি ওই ৬ জনকে পূর্ব রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে  রাখার ব্যবস্থা করেন। তাদের খাবার ও গোসলের ব্যাবস্থা করা হয়েছে। তাদের আত্নীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর