1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ঈদ পুনর্মিলনী ও ‘ইহরাম নিম বাথিং বার’-এর মোড়ক লঞ্চিং অনুষ্ঠান অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১২৩ বার পঠিত

হামদর্দ বাংলাদেশ- এর প্রধান কার্যালয়ের মিলনায়তনে ১১ জুন ২০২৫, বুধবার অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ও ‘ইহরাম নিম বাথিং বার’-এর আকর্ষনীয় নতুন মোড়কের লঞ্চিং অনুষ্ঠান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশ-এর চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভ‚ঁইয়া। সভাপতিত্ব করেন সিনিয়র পরিচালক পরিকল্পনা, উন্নয়ন, মার্কেটিং অ্যান্ড সেলস্‌ অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন।

প্রধান অতিথির বক্তব্যে ড.হাকীম মো. ইউছুফ হারুন ভূইয়া বলেন, প্রতিষ্ঠান দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, যা আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমি হামদর্দ পরিবারের সদস্যদের প্রতি আহŸান জানাই, আপনারা নিজে ও পরিবারের জন্য হামদর্দের ওষুধ ও পণ্য ব্যবহার করুন। এটি কেবল স্বাস্থ্যরক্ষাই নয়, প্রতিষ্ঠানের প্রতি আস্থারও প্রতিফলন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন বলেন, “হামদর্দ সবসময় প্রাকৃতিক ও কার্যকর পণ্য নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আজ যে ‘ইহরাম নিম বাথিং বার’-এর মোড়ক উদ্বোধন হলো, তা এমন একটি স্বাস্থ্যবান্ধব পণ্য যা জীবাণুনাশক ও ত্বক-সুরক্ষার ক্ষেত্রে কার্যকর ভ‚মিকা রাখবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার, পরিচালক প্রশাসন আবদুল মজিদ, উপ-পরিচালক প্রশাসন ও পরিচালক প্রটোকল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স (অ.দা) মিজানুর রহমান, উপ-পরিচালক ফাউন্ডেশন আবদুল হক, উপ-পরিচালক মার্কেটিং ডা. তৈমুর চৌধুরী, উপ-পরিচালক বিজনেস ডেভেলপমেন্ট আবু জাফর সাদেকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে আকর্ষনীয় নতুন মোড়কে উপস্থাপিত ‘ইহরাম নিম বাথিং বার’-এর কার্যকারিতা, প্রাকৃতিক উপাদান ও সংবেদনশীল ত্বকে এর ভ‚মিকা নিয়ে বিশদভাবে আলোচনা হয়। নিম তৈল ও ভিটামিন ই সমৃদ্ধ এই সাবান ত্বককে জীবাণুমুক্ত, সতেজ ও সুগন্ধময় রাখে; এটি চুলকানি, ফুসকুড়ি, ঘাম ও অন্যান্য ত্বকজনিত সমস্যায় বিশেষ কার্যকর। হামদর্দের এই উদ্ভাবন স্বাস্থ্য সচেতনতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে উপস্থিত সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর