1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জীবননগরের বেনীপুর সীমান্তে বিএসএফ ২৬ জন বাংলাদেশীকে বিজিবি কাছে হস্তান্তর 

স্টাফ রিপোটার,বাগেরহাট :
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৯৯ বার পঠিত
অবৈধভাবে ভারতে বসবাসকারী ২৬ জন পুরুষ-নারী ও শিশুকে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে। হস্তান্তরিতরা কুড়িগ্রাম ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্হানের বাসিন্দা।
বুধবার (১১ জুন)  দুপুর দেড়টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তের শূন্যরেখায় হস্তান্তর শেষ করে বিএসএফ। হস্তান্তরিত ২৬ জনকে বিজিবি এদিন সন্ধ্যার পর জীবননগর থানায় হস্তান্তর করেছে। এরমধ্যে ১৩ জন শিশু, ৬ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছে।
বুধবার (১১ জুন) রাত ৮ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক জানান,  ভারতের হরিয়ানায় অবৈধভাবে বসবাসরত বাংলাদেশী ২৬ নাগরিককে ভারতীয় পুলিশ আটক করে। আটককৃতদের ভারতীয় পুলিশ বিএসএফের কাছে হস্তান্তর করে। বিএসএফ এসব বাংলাদেশীকে ফেরত নেওয়ার জন্য বিজিবিকে নামের তালিকাসহ চিঠি পাঠায়।
বিজিবি ২৬ জনের নামের তালিকা যাচাই-বাছাই শেষে বিএসএফকে জানালে এদিন দুপুরে জীবননগর উপজেলার বেনীপুর  সীমান্তের ৬৪ নং মেইন পিলারের কাছে শূন্যরেখায় বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে ২৬ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
তিনি আরো জানান, জীবননগর থানায় বিজিবি পক্ষ থেকে সাধারণ ডায়রীর পর ২৬ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদের বাড়ী কুড়িগ্রাম ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর