1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে বাবু মিয়ার মৃত্যু ঈদের আনন্দ থেকে বঞ্চিত পরিবার

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১০১ বার পঠিত
গাইবান্ধার সাঘাটায় বিদ্যালয়ের বিম ঢালাইয়ের কাজ করতে গিয়ে  বিদ্যুৎস্পৃষ্টে সাদা মিয়া ওরফে বাবু (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঈদের আনন্দ থেকে বঞ্চিত ওই পরিবার। 
৫ জুন (বৃহস্পতিবার) দুপুরে  পদুমশহর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে । সাদা মিয়া ওরফে বাবু বোনারপাড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামের আব্দুল মজিদ ব্যাপারির ছেলে ।
সাঘাটা উপজেলা এলজিইডির প্রকৌশলী নয়ন রায় মৃত্যুর ঘটনাটি প্রতিবেদককে  নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, উপজেলার পদুমশহর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য এলজিইডির তত্বাবধানে বিম ঢালাই চলছিল । ঢালাইয়ে ফিনিশিং করতে ভাইব্রেটর মেশিনের তার লিকেজ হয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাদা মিয়া ওরফে বাবু মারা যায়। স্হানীয়দের দাবি, মেঘলা আকাশ আর বৃষ্টির দিন হওয়ায় বৈদুতিক সংযোগে পানি থাকায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে ।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ  বাদশা আলম জানান, ঘটনাস্থলে থানা পুলিশ গিয়েছে ।  তদন্ত সাপেক্ষে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এলাকাবাসীর মুখে নানা প্রশ্ন উঠেছে, কেনই বা ঈদের বন্ধের সময় কাজ করানো হলো।  মৃত্যুর বিষয়টি মোটা অংকের অর্থের বিনিময়ে মীমাংসা করা হবে বলে গুঞ্জন উঠেছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর