1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

অর্থ উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৫০ বার পঠিত

জুন ২, ২০২৫: মাননীয় অর্থ উপদেষ্টা ২০২৫-২০২৬ অর্থবছরের জাতীয় বাজেট বক্তৃতায় নারীর অস্বীকৃত বা অবৈতনিক সেবামূলক কাজকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার করায়, তাঁকে আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। তিনি আরও ঘোষণা করেন, নারীর এই অবৈতনিক কাজকে জিডিপিতে অন্তর্ভুক্ত করে তা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে।

এই ঘোষণার প্রেক্ষিতে এমজেএফ-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম এক বিবৃতিতে বলেন, “আমাদের দেশের অন্তর্ভূক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জেন্ডার সমতা অর্জনের জন্য জাতীয় বাজেটে নারীর গৃহস্থালি ও সেবামূলক কাজের স্বীকৃতি দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিরাচরিত অর্থনৈতিক সূচকগুলোর কারণে নারীর অবৈতনিক গৃহস্থালি শ্রমের গুরুত্বপূর্ণ অবদান প্রায়শই অদৃশ্য থেকে যায়।

মানুষের জন্য ফাউন্ডেশন ১৫ বছর ধরে নারীর অস্বীকৃত কাজের প্রাতিষ্ঠানিক স্বীকৃতির দাবি জানিয়ে আসছে। স্যাটেলাইট একাউন্টের মাধ্যমে এই কাজের মূল্য নির্ধারণ করে জাতীয় আয় বা জিডিপিতে অন্তর্ভুক্ত করা গেলে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে। এই স্বীকৃতি নারীর মর্যাদা বৃদ্ধি করবে, তাঁর প্রতি বিদ্যমান নেতিবাচক মনোভাব পরিবর্তনে সহায়তা করবে। সাথে সাথে সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করবে এবং সর্বোপরি ঘরে ও সমাজে তাঁর প্রতি সহিংসতা কমাতে সহায়ক হবে, শাহীন আনাম আরও বলেন।

এমজেএফ নিযুক্ত সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর এক জরিপ অনুযায়ী, নারীর অবৈতনিক সেবামূলক কাজের আর্থিক মূল্য তাদের বেতনভুক্ত শ্রম থেকে প্রাপ্ত আয়ের চেয়ে ২.৫ থেকে ২.৯ গুণ বেশি।

এমজেএফ বিশ্বাস করে, সমান অধিকার নিশ্চিতে নারী এগিয়ে যাবে এবং সর্বোপরি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার পাঁচ নম্বর লক্ষ্য অর্জনে বাংলাদেশ সচেষ্ট হবে। বাজেটের এই ঘোষণা বাস্তবায়নের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায্য ও সমতাভিত্তিক সমাজ গঠনের পথে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর