1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গাজীপুরে পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ 

শামসুল হক ভূইয়া, গাজীপুর :
  • প্রকাশে সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৯৫ বার পঠিত
গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনার পর এক দিনের জন্য কারখানাটি ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর শিল্পপুলিশ-২ এর পরিদর্শক মোঃ ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের সাইনবোর্ড এলাকায় রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেলস লিঃ নামের ওই কারখানায় ২ হাজার ৮০০ শ্রমিক কর্মরত। প্রতিদিনের মতো রোববার সকালেও শ্রমিকরা কাজে যোগ দেন। পরে কারখানার সরবরাহকৃত পানি পান করার পর প্রথমে কয়েকজন পেটব্যথায় আক্রান্ত হন। পরে আক্রান্তের সংখ্যা প্রায় শতাধিকে ছাড়িয়ে যায়। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা অসুস্থদের স্থানীয় তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। এদিকে গুরুতর অসুস্থ শ্রমিকদের মধ্যে ৬৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহ আলী বলেন, গুরুতর অসুস্থ ৬৭ জন ভর্তি আছে। এর মধ্যে ১১ জন নারী শ্রমিক অন্তঃসত্ত্বা রয়েছেন । তাদেরকে আমাদের গাইনি বিভাগের চিকিৎসকের নিবিড় পরিচর্যায় রয়েছে এবং ৭০ থেকে ৭৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে হয়েছে। এদের মধ্যে সবাই বমি ও পেটব্যথায় আক্রান্ত ছিলেন।
অপরদিকে কারখানার জিএম অ্যাডমিন মোঃ রাজন বলেন, অসুস্থ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করছি। কী কারণে এমন ঘটনা ঘটেছে আমরা এ বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন।
পুলিশ পরিদর্শক মোঃ ইসমাইল হোসেন বলেন, সকালে কাজে যোগদানের পর শ্রমিকরা পানি পান করে অসুস্থ হতে থাকেন। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় কর্তৃপক্ষ আজকের জন্য কারখানায় ছুটি ঘোষণা করেছেন। তিনি আরও বলেন, মালিকপক্ষের সঙ্গে সমন্বয় করে অসুস্থ শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। কারো অবস্থা গুরুতর হলে যেন উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়, সে দিকেও নজর রাখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর