1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহন ও ইনডাকশন ট্রেনিং অনুষ্ঠিত 

মনিরুজ্জামান, (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৪৬১ বার পঠিত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ ও ইনডাকশন ট্রেনিং অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ১ জুন রবিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটোরিয়ামে সকাল ১১টায় অনুষ্ঠানটি শুরু হয়।দিনভর বৃষ্টি,জলাবদ্ধতা সত্ত্বেও ইন্টার্ন চিকিৎসকরা স্বতঃস্ফূর্তভাবে শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম ফেরদৌস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নাজমুল আলম খান।বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক,কলেজের উপাধ্যক্ষ এবং বিভিন্ন বিভাগীয় প্রধানরা।
দীর্ঘদিন পর ঘটা করে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজনে ইন্টার্ন চিকিৎসকরা খুবই আনন্দিত।অনুভূতি জানতে চাইলে মমেকহা ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডাঃ সাকিব হাসান বেলাল বলেন,”শপথগ্রহণ অনুষ্ঠান প্রত্যেক ইন্টার্ন চিকিৎসকের জন্যই অনেক আরাধনার।আমাদের সকল ব্যাচমেটের আপ্রাণ চেষ্টায় অনেকদিন পর এমএমসিতে এ অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আমরা সবাই অনেক বেশি উল্লসিত। আশা থাকবে পরবর্তী ব্যাচগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর