1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাউথইস্ট বিজনেস স্কুলে এমবিএ গালা নাইট অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

শনিবার ৩১ মে  সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে এমবিএ ক্লাবের সহযোগিতায় এমবিএ গালা নাইট আয়োজন করে সাউথইস্ট বিজনেস স্কুল।

এ আয়োজনে সাউথইস্ট ইউনিভার্সিটির এমবিএ শিক্ষার্থীদের অধ্যবসায়, অর্জন এবং পেশাগত উন্নয়ন উদযাপন করা হয়। দেশের খ্যাতিমান কর্পোরেট লিডার, উদ্যোক্তারা এ অনুষ্ঠানে যোগদান করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. তানভীর ফিত্তিন আবির। ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশের (আইসিএমএবি) সভাপতি জনাব মাহতাব উদ্দিন আহমেদ  ‘কি-নোট’ উপস্থাপন করেন। ড. আবিরের সঞ্চালনায় নেতৃত্ব, কর্মজীবনের অগ্রগতি এবং পরিবর্তনশীল ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

সাউথইস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলামেএ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং কর্পোরেট সেক্টরের চাহিদার সাথে শিক্ষার্থীদের দক্ষতার সমন্বয় সাধনের গুরুত্বের উপর জোর দেন। সাউথইস্ট বিজনেস স্কুলের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম অনুষ্ঠানে সমাপণী বক্তব্য দেন। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এই অনুষ্ঠানে বিশিষ্ট কর্পোরেট লিডার, শিল্পোদ্যোক্তা, অ্যালামনাই, শিক্ষকবৃন্দ এবং এমবিএ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর